ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যালয়ে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাচ্ছিল তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু শিক্ষার্থী। পথে জলাবদ্ধ রাস্তা পার করে দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে তুলে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যান আকিদুল। সেখানে শিশুটিকে ধর্ষণের পর পালিয়ে যান তিনি।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পরদিন শিশুটির বাবা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। পরে পুলিশ আকিদুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মামলাটি তদন্ত করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, বিদ্যালয়ে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে আকিদুল শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

15 October 2026

ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

www.uttorersongbad.com

ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৬:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬