ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

0-0x0-0-0#

দেবীগঞ্জে মৃত স্বামীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধ, জমি দখল, ফসল নষ্ট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও মেয়ের নিরাপত্তা এবং স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য অধিকার নিশ্চিত করতে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন মার্জিনা আক্তার ময়না নামে এক নারী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মার্জিনা আক্তার ময়নার স্বামী মো. সাজেদুল ইসলাম শাজু ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি জীবিত অবস্থায় সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। স্বামীর মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া সম্পত্তির অংশ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে অভিযোগ করেন ময়না।

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশ হিসেবে তিনি ও তাঁর একমাত্র মেয়ে সম্পত্তির ন্যায্য অংশ পাওয়ার অধিকারী। তবে পারিবারিক সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেও তিনি প্রত্যাশিত সমাধান পাননি বলে দাবি করেন।

আবেদনে আরও বলা হয়, স্বামীর রেখে যাওয়া জমিতে চাষাবাদ করতে না পারা, জমির ফসল নষ্ট করা, গাছপালা কেটে ফেলা এবং বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি তাঁকে ও তাঁর মেয়েকে ভয়ভীতি প্রদর্শন করে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগও করা হয়েছে।

লিখিত আবেদনে মার্জিনা আক্তার ময়না তাঁর দেবর মো. সুরজ আলীর বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, সম্পত্তি নিয়ে বিরোধের কারণে তিনি ও তাঁর মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ অবস্থায় নিজের ও মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা, স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে আইনানুগ অধিকার প্রতিষ্ঠা এবং সম্পত্তি দখলসংক্রান্ত বিরোধ নিরসনে প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায় নি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :
27 October 2026

দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ 

www.uttorersongbad.com

দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ 

আপডেট সময় : ০৮:০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬