ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৪৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৪৯৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে পড়ে তানহা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তানহা ওই এলাকার মো. তরিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির পাশের করতোয়া নদীতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা নূরনবী জানান, বুধবার সকাল থেকেই তানহা বাড়িতে খেলাধুলা করছিল। নদীতে যাওয়ার প্রায় এক ঘণ্টা আগেও তিনি তাকে বাড়িতে দেখেছেন। পরে নদীর পাশ থেকে লোকজনের চিৎকার শুনে দ্রুত সেখানে ছুটে যান। এ সময় নদী থেকে উদ্ধার করা ভাতিজিকে দেখতে পান তিনি। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। দুই বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

21 October 2026

দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

www.uttorersongbad.com

দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:৪৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬