ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:৪৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। রোববার (২৫ অক্টোবর) বিকেলে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। উদ্বোধনী আয়োজনকে ঘিরে স্টেডিয়ামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুলের উপস্থিতি বাড়িয়ে দেয় আয়োজনের আকর্ষণ।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ। শিরোপা জয়ের লক্ষ্যে উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি হয় সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতার শুরুতেই মাঠে তৈরি হয় প্রাণবন্ত আবহ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বুলবুল আহমেদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমান। এ ছাড়া টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম এবং এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং প্রতিযোগিতামূলক খেলাধুলায় তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করেছে এবিজি স্পোর্টস সিটি। আয়োজকদের প্রত্যাশা, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উন্মাদনা সৃষ্টি করবে।

আয়োজনটির অন্যতম উদ্দেশ্য হলো, তরুণ ক্রিকেটারদের নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেওয়া, নিয়মিত ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করা। একই সঙ্গে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রতিভা খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেও এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রীড়াভিত্তিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন নজর শিরোপার লড়াইয়ে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্সের দিকে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

25 October 2026

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা

www.uttorersongbad.com

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা

আপডেট সময় : ০৩:৪৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬