ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দেবীগঞ্জে বেওয়ারিশ কুকুরের দাপটে আতঙ্ক, বাড়ছে কামড়ের ঘটনা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: তানভীর ইসলাম
  • আপডেট সময় : ১২:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় দলবদ্ধ কুকুরের বিচরণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। শিশু, শিক্ষার্থী ও প্রবীণদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দেবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক, এলএসডি মোড়, কলেজপাড়া, চৌরাস্তা, দেবীগঞ্জ বাজার, কলেজ রোড ও বিজয় চত্বরসহ বিভিন্ন এলাকায় দিন-রাত বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, দিনের তুলনায় সন্ধ্যার পর কুকুরের দল বেশি সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন মোড়ে একসঙ্গে ১০ থেকে ১৫টি পর্যন্ত কুকুর অবস্থান নেয়। অনেক সময় পথচারীদের পিছু নেওয়া বা তেড়ে আসার ঘটনাও ঘটে বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, কুকুরের ভয়ে সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চান না। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও শিশুদের একা বাইরে পাঠাতেও অভিভাবকদের মধ্যে আতঙ্ক কাজ করছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অনেকে নিরাপত্তার জন্য হাতে লাঠি রাখছেন বলেও জানান স্থানীয়রা।

বেওয়ারিশ কুকুরের কামড়ের ঘটনায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কুকুরের কামড়ে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি রয়েছে। ফলে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের বিভিন্ন স্থানে যত্রতত্র বর্জ্য ও উচ্ছিষ্ট খাবার পড়ে থাকায় কুকুরের খাবারের সহজলভ্যতা বাড়ছে। এর ফলে বেওয়ারিশ কুকুরের সংখ্যা ও প্রজননও বাড়ছে বলে মনে করছেন তারা। তাই কুকুর নিয়ন্ত্রণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে টিকাদান ও বন্ধ্যাকরণ কর্মসূচি চালু, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় কুকুর নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান ও স্থায়ী কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটার আগেই পৌর প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি প্রাণিকল্যাণের বিষয়টিও বিবেচনায় রেখে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে একটি সমন্বিত ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এলাকাবাসীর প্রত্যাশা, জননিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেবীগঞ্জ পৌর প্রশাসন দ্রুত মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

04 October 2026

দেবীগঞ্জে বেওয়ারিশ কুকুরের দাপটে আতঙ্ক, বাড়ছে কামড়ের ঘটনা

www.uttorersongbad.com

দেবীগঞ্জে বেওয়ারিশ কুকুরের দাপটে আতঙ্ক, বাড়ছে কামড়ের ঘটনা

আপডেট সময় : ১২:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬