দেবীগঞ্জের মহাসড়কটি বালু ,পাথর ট্রাকদের দখলে ,শব্দ ও বায়ু দুষনে নাগরিক জীবন অতিষ্ঠ
- আপডেট সময় : ০৭:২৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জ মহাসড়কটি শব্দ ও বায়ু দুষনের কবলে । বালু ও পাথরের ট্রাক, মাহিন্দ্র গাড়ির সাউন্ড ,উচ্চ মাত্রায় হর্ণ বাজানো নাগরিক জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। পঞ্চগড়ের তেুতুলিয়া থেকে প্রতিদিন বালু ভর্তি শত শত ট্রাক দেবীগঞ্জ মহাসড়ক দিয়ে চলাচল করায় বুঝাই যাচ্ছে না যে এটি ট্রাাকের সড়ক না সর্বসাধারনের জন্য চলাচলকারি।
২০ চাকার ট্রাক পর্যন্ত এই মহাসড়কে চলছে। এতে য়ে শুধু রাস্তার টেকসই বাধাগ্রস্থ হচ্ছে তাই নয়,এর সাথে মানুষের সুস্থ থাকার বিষয়টিও জড়িত। মহাসড়কের ব্যস্ততা শুধু মাত্র দূর্ঘটনার ঝুকির মধ্যে থাকছে না। শব্দ ও বায়ু দুষন সব মানুষের স্বাস্থ্য ঝুকি তৈরি করছে। শব্দ দুষনে কানের সমস্য ,মস্তিকের উপর চাপ তৈরি করছে।
সাধারণত শব্দের গতি ৬০ ডেসিমল বা তার চেয়ে একটু বেশি হলেই মানুষ শুনতে পায় । কিন্ত ট্রাকের হাইড্রোলিক হর্ণ বাজানো হয় ৮০ বা ৯০ ডেসিমলের উপর । চিকিৎসা বিঞ্জানের মতে দুরত্বের কাছাকাছি কোন শিশু উচ্চ মাত্রার শব্দ শ্রবণ করলে তার আংশিক বা দীর্ঘস্থায়ী বধির হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বায়ু দুষনের ফলে রেসপিরেটরি জনিত সমস্যা ,চোখের সমস্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১৯৮৪ সালে স্বাস্থ্যের সংঙ্গা দিয়েছেন এভাবে ,Health is a state and complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity . অর্থাৎ স্বাস্থ্য হলো শারীরিক,মানসিক ও সামাজিকভাবে সম্পূর্ণ ভাল থাকার ্একটি ব্যবস্থা। শুধু রোগবালাই,অথবা দুর্বলতা বা বৈকল্যের (প্রতিবন্ধিতার) অনুপস্থিতিই স্বাস্থ্য নয়। এ বিবেচনা আমাদের সমাজের সব দায়িত্বশীলদের মনে রাখা প্রয়োজন। স্বাস্থ্য ভাল মানে দীর্ঘায়ু। এ প্রসঙ্গে রোমান লেখক সিসারো বলেছেন, বেচে থাকাটা একটা যোগ্যতা। সব লোক সমান বেচে থাকতে পারে না। অসংযত লোক, অনিয়ন্ত্রীত লোক ,উচ্ছংখল লোক দীর্ঘায়ু হতে পারে না। সুতরাং বেচে আছে মানে বুঝতে হবে,জীবনের মধ্যে কোথাও কোথাও ভারসাম্য আছে, পরিমিত বোধ আছে এবং জীবনকে ধারন করে রাখার একটা নিন্দ্রহীন চেষ্ঠা আছে।
























