ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪: পরিচয় মিলল ১০ জনের, তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেক্স:
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান।

নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন (৩০), বড়কান্দি গ্রামের জহুর উদ্দিনের ছেলে জুয়েল রানা (৪০), ডুবিসাহেবের গ্রামের জাহান উদ্দিন মোল্লার ছেলে শালাল মোল্লা (৪৫), একই জেলার কাজিরহাট গ্রামের শাহিন (৩৫), রামকৃষ্ণপুর গ্রামের আরব আলী ফকিরের ছেলে আব্দুস সামাদ (৭০), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও বাসচালক সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার চায়পাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে তাসফিয়া (৮), একই উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের আজাহার হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫) এবং ঝিনাইদহের বরাতলা থানার বরানগড় গ্রামের ট্রাকচালক মো. কালাম (৩৫), পটুয়াখালীর পূর্ব সুবিধখালী গ্রামের আজাহার হাওলাদারের ছেলে শাহিদুল ইসলাম (৪৫)।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের বাকি চারজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সংশ্লিষ্ট বিষয় তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় প্রতিবেদন দেবে।

এদিকে নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ অক্টোবর বড়াইগ্রামের রেজুর মোড়ে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছিলেন। দীর্ঘ ১২ বছর পর একই তারিখে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মহাসড়কের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

20 October 2026

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪: পরিচয় মিলল ১০ জনের, তদন্ত কমিটি গঠন

www.uttorersongbad.com

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪: পরিচয় মিলল ১০ জনের, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৮:৪৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬