ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

শিবচরে মোটরসাইকেল ওয়াশ করার সময় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

অনলাইন ডেক্স:
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ওয়াশ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: সোহান শেখ (২০) এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়ন শেখপুর বাজারে এই ঘটনা ঘটে।

মো: সোহান শেখ শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়ন ইটখোলা বাজিতপুর গ্রামের মো: শহীদ শেখের ছেলে। তিনি মোটরসাইকেল মেকানিক বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে শেখপুর বাজারে শাহিন হাওলাদার দোকানে মোটরসাইকেল ওয়াশ করার সময় বিদ্যুতায়িত হয়ে পড়লে মাটিতে লুটিয়ে পড়েন সোহান। পরে স্থানীয়রা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :
19 October 2026

শিবচরে মোটরসাইকেল ওয়াশ করার সময় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

www.uttorersongbad.com

শিবচরে মোটরসাইকেল ওয়াশ করার সময় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬