সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আল আমিন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি নাঈমুজ্জামান ভূইয়া
পঞ্চগড় সংবাদদাতাঃ
- আপডেট সময় : ০৬:১৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে রিকশা চালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হয় পঞ্চগড়ের রিকশা চালক আল আমিন। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামী করেন তার বাবা মনু মিয়া।
























