ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: তানভীর ইসলাম
  • আপডেট সময় : ০৪:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৬ষ্ঠ বারের মতো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৭-এর জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেবীগঞ্জ পৌর শহরের সবুজপাড়া এলাকার দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসায় এ জেলা অডিশন অনুষ্ঠিত হয়।

হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২শ প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া হাফেজ শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত ও মুখস্থ উপস্থাপনের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুল আজিজ বিন সিরাজ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ। এছাড়াও জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মুহতামিম, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান হাফেজদের বাছাই করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ জেলা অডিশনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পবিত্র কুরআন হিফজ ও তেলাওয়াতের প্রতি আগ্রহ সৃষ্টি এবং কুরআন শিক্ষার প্রসার ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা।

প্রতিযোগিতাকে ঘিরে দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা প্রতিযোগী, মুহতামিম, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

One thought on “দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

30 September 2026

দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত

www.uttorersongbad.com

দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬