দেবীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
দেবীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পাঠদান, শিক্ষার্থীদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের উন্নয়ন এবং কার্যক্রমের মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষক ও কেয়ারটেকারদের নিয়মিত ও দায়িত্বশীলভাবে পাঠদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনাকরা হয়।সভায় ইসলামিক ফাউন্ডেশন, দেবীগঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তা, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং কেয়ারটেকাররা উপস্থিত ছিলেন।
এতে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক এবং মডেল কেয়ারটেকার মাওলানা আমির হোসেন।সভায় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
























