সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
দেবীগঞ্জ উপজেলা সংবাদদাতা:
- আপডেট সময় : ১২:৫৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
ছবি উত্তরের সংবাদ
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা ছাত্রদলের আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দেবীগঞ্জ বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন ও সদস্য সচিব তুহিন বসুনিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করা, ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
























