বোদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- আপডেট সময় : ০৯:০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বোদা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” কর্মসূচির আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত হয়ে এলসিএস কর্মীদের মধ্যে সঞ্চয়ের টাকার চেক বিতরণ করেন তিনি।
এরপর সকাল সাড়ে ১০টায় “উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প”-এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
পরে বোদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন ফরহাদ হোসেন আজাদ।
দিনের শেষভাগে বোদা পৌরসভার ভাসাইনগর এলাকার বাসিন্দা মরহুম সাখাওয়াত হোসেন দুলালের নামাজে জানাজায় অংশ নেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। জানাজা শেষে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
























