সংবাদ শিরোনাম ::
বোদা উপজেলার বড়শশী-বগদুলঝুঁলায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করে প্রতি মন্ত্রী আজাদ
বোদা(পঞ্চগড়) সংবাদদাতা:
- আপডেট সময় : ০৪:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী-বগদুলঝুঁলা হতে হাজীপাড়া হয়ে কোনামনিপাড়া সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (২৫ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য পরিবহনেও সুবিধা সৃষ্টি হবে।
স্থানীয়রা সড়কটির উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
























