সংবাদ শিরোনাম ::
বড়শশী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
বোদা(পঞ্চগড়) সংবাদদাতা:
- আপডেট সময় : ০৪:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আকবর আলী খান কারিগরি বাণিজ্য কলেজ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বড়শশী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বড়শশী ইউনিয়ন বিএনপির সভাপতি গজনফর আলী (কামাল)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়শশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রইসুল আলম লিটন।
আলোচনা সভায় দলীয় বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দ বক্তব্য দেন।
























