ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: প্রীতম পোদ্দার
  • আপডেট সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

oplus_0

পঞ্চগড়ের দেবীগঞ্জে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে তাদের কলেজজীবনের নতুন অধ্যায়।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় দেবীগঞ্জ পৌর শহরের মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীৎ সাহা। বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও ভবিষ্যৎ জীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন। বর্তমান সময়ে সাহসিকতা, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে চলার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং ভালো-মন্দ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকরা। পরে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

কলেজের শিক্ষক মঞ্জুরুল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শতাধিক নবীন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎বক্তারা কলেজের সার্বিক উন্নয়নে সাবেক ও বর্তমান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার অবদানের কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে কলেজটি সরকারি করার ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

‎বক্তারা কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষাজীবনে সাফল্য কামনা করা হয়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

24 September 2026

দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত

www.uttorersongbad.com

দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬