ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

ডোমারে প্রাইভেট থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ডোমার পৌর এলাকার ডোমার-জলঢাকা সড়কের ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আশিক মিয়া ডোমার পৌর এলাকার ছোট রাউতা ডাঙ্গাপাড়া গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে। সে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রাইভেট পড়াশোনা শেষে আশিক মিয়া মোটরসাইকেলযোগে/যাতায়াত করে নিজ বাড়িতে ফিরছিল। পথে ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান গেটের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আশিক সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আশিককে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আশিকের মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎মাত্র ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

22 September 2026

ডোমারে প্রাইভেট থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

www.uttorersongbad.com

ডোমারে প্রাইভেট থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

আপডেট সময় : ০৬:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬