ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দেবীগঞ্জে হাজারের বেশি তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ’ এর স্বেচ্ছাসেবীরা

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০২:৪১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯৪ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় এক হাজারের বেশি তালবীজ বপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কালীগঞ্জ’।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া ক্যানাল সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ক্যানাল সংলগ্ন বিভিন্ন স্থানে তালবীজ বপন করেন। এর আগে বিভিন্ন বাড়ি থেকে তালবীজ সংগ্রহ করে কর্মসূচির জন্য প্রস্তুত করেন স্বেচ্ছাসেবীরা।

‘আলোকিত কালীগঞ্জ’-এর সভাপতি হাসান রায়হান বলেন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি কিছু করার সুযোগ তৈরি হয়। একটি গাছ লাগিয়ে সেটি মানুষের উপকারে আসার মতো অবস্থায় পৌঁছানোও সদকায়ে জারিয়ার একটি মাধ্যম হতে পারে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পরিবেশ রক্ষায়ও ধারাবাহিকভাবে আমরা কাজ করে যেতে চাই। এর আগে শীত বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ আমাদের কার্যক্রমের গৌরবান্বিত কার্যক্রম।

সংগঠনের সহসভাপতি বরকত আলী বলেন, তালগাছ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ একটি বৃক্ষ। তালবীজ বপনের মাধ্যমে ভবিষ্যতে নতুন তালগাছ তৈরি হবে এবং এর সুফল মানুষ ও প্রকৃতি দুটিই পাবে। তাই পরিকল্পিতভাবে বেশি বেশি তালবীজ বপন করা প্রয়োজন।

সাজেদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। গাছপালা শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং বিভিন্ন প্রাণী ও পাখির আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। ফলে জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাখাওয়াত হোসেন বলেন, কর্মসূচির জন্য স্বেচ্ছাসেবীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তালবীজ সংগ্রহ করেছেন। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তালবীজ দিয়ে সহযোগিতা করেছেন। এভাবে মানুষের অংশগ্রহণ বাড়লে পরিবেশ রক্ষার উদ্যোগ আরও কার্যকর হবে।

সংগঠনের সদস্য ইয়াছিন আলী বলেন, তালবীজ সংগ্রহ থেকে শুরু করে বপন পর্যন্ত পুরো কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা আন্তরিকভাবে কাজ করেছেন। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে ‘আলোকিত কালীগঞ্জ’ কাজ করে যেতে চায়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

18 September 2026

দেবীগঞ্জে হাজারের বেশি তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ’ এর স্বেচ্ছাসেবীরা

www.uttorersongbad.com

দেবীগঞ্জে হাজারের বেশি তালবীজ বপন করল ‘আলোকিত কালীগঞ্জ’ এর স্বেচ্ছাসেবীরা

আপডেট সময় : ০২:৪১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬