দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনোয় জুয়া: তিনজন গ্রেপ্তার, ১৫ স্মার্টফোন জব্দ
- আপডেট সময় : ০৫:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনোর মাধ্যমে জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৫টি পুরোনো স্মার্টফোন জব্দ করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দেবীগঞ্জ থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আক্তার হোসেন (৪০), মো. ফরহাদ হোসেন (৩৫) ও মো. শাহেদ বাদশা (২৭)। তাঁরা সবাই দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের শান্তিনগর (মুন্সিপাড়া) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন অনলাইন ক্যাসিনোর মাধ্যমে জুয়া খেলায় জড়িত ছিলেন। অভিযানের সময় তাঁদের ব্যবহৃত ১৫টি পুরোনো স্মার্টফোন জব্দ করা হয়।
এ ঘটনায় দেবীগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলাটি দেবীগঞ্জ থানার মামলা নম্বর-১৩, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।























