ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক কার্যক্রম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউথ অফ দেবীগঞ্জ’। এ কার্যক্রমের অংশ হিসেবে পৌর শহরের বিভিন্ন স্থানে ও করতোয়া সেতুর ল্যাম্পপোস্টে সড়ক নিরাপত্তাবিষয়ক বার্তাসংবলিত ফেস্টুন লাগানো হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় সংগঠনটির উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ফেস্টুনগুলোতে যানবাহনচালক ও পথচারীদের সতর্ক থাকার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

এ সময় ‘ইউথ অফ দেবীগঞ্জ’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা রাকিব আদনান, নাহিদ সিদ্দিক বাপপী, মনিরুল ইসলাম মনির, জিয়ন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কার্যক্রমটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন দেবীগঞ্জের সন্তান ও লন্ডনপ্রবাসী আবু সায়েম প্রধান।

আবু সায়েম প্রধান জানান, “আমরা চাই, দেবীগঞ্জের মানুষ সড়কে নিরাপদ থাকুক। এ জন্য জনসচেতনতা অত্যন্ত জরুরি। সেই ভাবনা থেকেই আমরা এ ধরনের উদ্যোগ নিয়েছি। আমাদের প্রত্যাশা, সড়ক দুর্ঘটনায় আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো পরিবার যেন তাদের প্রিয়জনকে না হারায়।”

কিছুদিন আগে দেবীগঞ্জে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তিনি এ সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেন বলে জানা গেছে।

আয়োজকেরা মনে করছেন, চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, অসতর্কতা পরিহার এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তাঁরা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

23 October 2026

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক কার্যক্রম

www.uttorersongbad.com

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক কার্যক্রম

আপডেট সময় : ০৩:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬