দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৮ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাহেদ বাদশা, একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে আক্তার হোসেন এবং দুলাল হোসেনের ছেলে ফরহাদ হোসেন।
পুলিশ জানায়, দেবীগঞ্জ থানার একটি দল অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো খেলার সময় তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৬/(১৯)(১) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।























