ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

উদ্ভাবন ও প্রযুক্তির উৎসব ‘মেকনেভেশন ১২এক্স’ বসছে শাবিপ্রবিতে

অনলাইন ডেক্স:
  • আপডেট সময় : ০৩:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান তুলে ধরতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় উৎসব ‘মেকনেভেশন ১২এক্স’-এর চতুর্থ আসর। দুই দিনব্যাপী এ আয়োজনে থাকছে ছয়টি প্রতিযোগিতা।

বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ১২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

‘প্রজন্মের সেতুবন্ধন, উদ্ভাবনের উদ্দীপন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে প্রতিযোগিতাগুলো হলো—কেস কম্পিটিশন, কম্পিউটার-এইডেড ডিজাইন (সিএডি), লাইন ফলোয়ার রোবট (এলএফআর), মেকানিক্স, ম্যাথ অলিম্পিয়াড ও কিউবিক প্রতিযোগিতা।

উৎসবের শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে— নিবন্ধনপ্রক্রিয়া, প্রতিযোগিতার নিয়মাবলি ও অন্যান্য হালনাগাদ তথ্য শিগগিরই মেকনেভেশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

19 October 2026

উদ্ভাবন ও প্রযুক্তির উৎসব ‘মেকনেভেশন ১২এক্স’ বসছে শাবিপ্রবিতে

www.uttorersongbad.com

উদ্ভাবন ও প্রযুক্তির উৎসব ‘মেকনেভেশন ১২এক্স’ বসছে শাবিপ্রবিতে

আপডেট সময় : ০৩:৫০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬