ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

বিরোধী দল শুধু বিরোধিতা করতে জানে, কোনো দায়িত্ব নিতে চায় না’: হাবিব উন নবী খান সোহেল

রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা
  • আপডেট সময় : ০২:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

বিরোধী দলগুলোর কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব মো. হাবিব উন নবী খান সোহেল বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার দায়িত্ব সবার হলেও বিরোধীরা কেবল সরকারবিরোধী বক্তব্য ও সমালোচনাই করে যাচ্ছে, তবে কোনো ধরনের রাজনৈতিক দায়িত্ব নিতে রাজি নয়।

আজ সোমবার (১৯ অক্টোবর) রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া উপজেলা বিএনপি আয়োজিত ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে হাবিব উন নবী খান সোহেল একটি প্রতীকী গল্প তুলে ধরে বলেন, “পুলিশের ঘরে চোর ঢোকার পর যদি বলা হয় পুলিশের কোনো দায়িত্ব নেই, তবে তা যেমন হাস্যকর হয়; ঠিক তেমনই দেশের সংকটকালে বিরোধী দলগুলোর এমন আচরণও সম্পূর্ণ দায়িত্বহীন।”

আসন্ন নির্বাচন ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সঠিক প্রার্থীকে বেছে নিয়ে ভোট প্রদান করলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ সময় তিনি ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করেন।

রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মির্জা ফয়সল আমীন।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবু হায়াত নূরন নবী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন।

জনসভায় বক্তারা উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

19 October 2026

বিরোধী দল শুধু বিরোধিতা করতে জানে, কোনো দায়িত্ব নিতে চায় না’: হাবিব উন নবী খান সোহেল

www.uttorersongbad.com

বিরোধী দল শুধু বিরোধিতা করতে জানে, কোনো দায়িত্ব নিতে চায় না’: হাবিব উন নবী খান সোহেল

আপডেট সময় : ০২:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬