ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দেবীগঞ্জে প্রতিমন্ত্রী আজাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে ওলামা দলের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: বর্ষণ রায়
  • আপডেট সময় : ১২:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

oplus_0

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কটূক্তির অভিযোগে জামায়াত নেতা আবুল বাশার প্রধানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা ওলামা দল। কর্মসূচি থেকে আবুল বাশার প্রধানকে দেবীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা ওলামা দলের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তারা অভিযুক্ত নেতার বক্তব্যের প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য দেন পঞ্চগড় জেলা ওলামা দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা ওলামা দলের সদস্যসচিব শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল আহম্মেদ প্রধান প্রমুখ।

বক্তারা বলেন, একজন আলেম হয়ে আরেকজন আলেমকে নিয়ে এ ধরনের মন্তব্য করা অনাকাঙ্ক্ষিত। তাঁরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আবুল বাশার প্রধানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎জেলা ওলামা দলের সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, “আবুল বাশার একজন আলেম হয়ে আরেকজন আলেমের বিরুদ্ধে কীভাবে এমন কটূক্তি করতে পারেন? আমরা তাঁর গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।”

‎উল্লেখ্য, গত রোববার (১১ অক্টোবর) দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি দাবি করেন, কিছু ব্যক্তি ধর্মীয় বিষয়ে কটূক্তি করছেন এবং মাহফিল বন্ধের চেষ্টা চালাচ্ছেন। উপজেলা ওলামা দলের নেতাদের দাবি, পোস্টটিতে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ইঙ্গিত করে বক্তব্য দেওয়া হয়েছে।

‎তবে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জামায়াত নেতা আবুল বাশার প্রধান। তিনি বলেন, “গত পরশুদিন বিবিসির একটি ফটোকার্ড দেখে একটি পোস্ট করেছিলাম। পোস্টটিতে প্রতিমন্ত্রী মহোদয়ের উদ্ধৃতি দিয়ে লেখা ছিল—তাফসির মাহফিলের নামে সরকারবিরোধী কোনো ষড়যন্ত্র হলে তা মেনে নেওয়া হবে না। বিষয়টি নিয়েই আমি লিখেছিলাম। আমার মনে হয়েছিল, তাঁর বক্তব্য আলেম সমাজের বিপক্ষে গেছে। তাই আমি এর প্রতিবাদ জানিয়েছিলাম।”

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

13 October 2026

দেবীগঞ্জে প্রতিমন্ত্রী আজাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে ওলামা দলের মানববন্ধন

www.uttorersongbad.com

দেবীগঞ্জে প্রতিমন্ত্রী আজাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে ওলামা দলের মানববন্ধন

আপডেট সময় : ১২:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬