ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দিল্লিতে বিক্ষোভ : ২৪ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট

অনলাইন ডেক্স:
  • আপডেট সময় : ০৩:৫০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে শনিবার (১০ অক্টোবর) এক রাজনৈতিক জমায়েত ও বিক্ষোভ কর্মসূচির সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করা এবং ‘এসআইআর’-এর বিরোধিতায় সরব হয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও এআইএসএ-এর মতো সংগঠনগুলো। এই বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির বেশ কিছু অংশে ২৪ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র ও দিল্লি পুলিশ। সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দিল্লিতে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে।

একটি সরকারি চিঠিতে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর টেলিকমিউনিকেশন নিয়মাবলী এবং আইন অনুযায়ী টেলিকম সংস্থাগুলোকে এই নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, জনপথ-কর্তব্যপথ ক্রসিং থেকে চার কিলোমিটারের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ৯ অক্টোবর রাত ১০টা থেকে শুরু করে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা এই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।
সূত্র : দ্য ওয়াল

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

09 October 2026

দিল্লিতে বিক্ষোভ : ২৪ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট

www.uttorersongbad.com

দিল্লিতে বিক্ষোভ : ২৪ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট

আপডেট সময় : ০৩:৫০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬