ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

খুলনায় গবেষণা ও চিংড়ি শিল্পের উন্নয়নে কাজ করবে খুবি ও টোটাল ফুড

অনলাইন ডেক্স:
  • আপডেট সময় : ০২:৫১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

গবেষণা ও চিংড়ি শিল্পের উন্নয়নের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লি. এর পরিচালক রেজাউর রহমান ও পরিচালক সাবিনা ইসলাম।

 বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টোটাল ফুডের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের আওতায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এবং কেন্দ্রীয় গবেষণাগারের সঙ্গে টোটাল ফুডের স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

এমওইউর আওতায় বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ল্যাবের সুবিধা সৃষ্টি, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা জোরদার, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন টোটাল ফুডের পরিচালকরা।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ চিংড়ি শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা কাজে লাগাতে খুলনা বিশ্ববিদ্যালয় ও টোটাল ফুড যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।

উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি বলেন, এ ধরনের সহযোগিতার মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে, অন্যদিকে গবেষণার ফলাফল শিল্পক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে।

সাক্ষাৎ শেষে উপাচার্য টোটাল ফুডের পরিচালকদের হাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর মেহেদী হাসান মো. হেফজুর রহমান। সূত্র:বাসস

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :
07 October 2026

খুলনায় গবেষণা ও চিংড়ি শিল্পের উন্নয়নে কাজ করবে খুবি ও টোটাল ফুড

www.uttorersongbad.com

খুলনায় গবেষণা ও চিংড়ি শিল্পের উন্নয়নে কাজ করবে খুবি ও টোটাল ফুড

আপডেট সময় : ০২:৫১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬