ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

স্টাফ রিপোর্টার: প্রীতম পোদ্দার
  • আপডেট সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

oplus_0

‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি—ভবিষ্যৎ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আখতার করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. জয়নুল আলম, সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদুল্লাহ আসাদ ও সদস্য সচিব মো. হেদায়েতুল ইসলাম।

oplus_2097152

অনুষ্ঠানে শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত মর্যাদা, সামাজিক অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তারা আরও বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলে তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বক্তারা শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখা, তাদের পেশাগত অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

05 October 2026

দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

www.uttorersongbad.com

দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেট সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬