ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

সোমালিয়ায় কোনো অবস্থাতেই ইসরাইলি উপস্থিতি মেনে নেবে না : প্রেসিডেন্ট

অনলাইন ডেক্স:
  • আপডেট সময় : ০২:৪৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের সংকটে সোমালিয়াকে জড়ানোর যেকোনো চেষ্টা ব্যর্থ হবে। ঘোষণা করছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।

আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই’ সোমালিয়ায় ইসরাইলের উপস্থিতি মেনে নেবে না তার দেশ। মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কটে সোমালিয়াকে জড়ানোর যেকোনো চেষ্টাও তারা প্রতিহত করবে।

মোহামুদ বলেন, ইসরাইল বারবেরা শহরে একটি নৌঘাঁটি স্থাপন এবং শহরটির বিমানবন্দর ব্যবহারের নীলনকশা আটছে। তার মতে, এর আসল মতলব হলো উপসাগরীয় দেশগুলো ও ইরানের কাছাকাছি অবস্থান নেয়া।

বারবেরা সোমালিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের স্বঘোষিত রাষ্ট্র সোমালিল্যান্ডের আদেন উপসাগরীয় উপকূলের একটি বন্দরনগরী। গত বছর ইসরাইল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। তবে মোগাদিশু এখনো অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে।

ইয়েমেনের বিপরীত উপকূলে কৌশলগত বাব আল-মান্দাব প্রণালীর কাছে বারবেরার অবস্থান। ইরানঘনিষ্ঠ হাউছিরা এর আগে ওই এলাকায় ইসরাইলের সাথে সংশ্লিষ্ট জাহাজ চলাচলে অবরোধ আরোপ করেছিল।

মোহামুদ বলেন, ‘ইসরাইলের পদক্ষেপের কারণে আমাদের দেশের সামনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, আমরা তা মোকাবিলা করব।’

তিনি বলেন, ইসরাইলের এসব পরিকল্পনা ‘বৃহত্তর ইসরাইল’ প্রকল্পের অংশ। এই পরিকল্পনার আওতায় ইসরাইলের বর্তমান সীমান্তের বাইরের ভূখণ্ডও ইসরাইলের নিয়ন্ত্রণে নেয়ার কথা বলা হয়। কথিত ‘বৃহত্তর ইসরাইলের’ কিছু কিছু সংস্করণে নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডও ইসরাইলের নিয়ন্ত্রণে নেয়ার কথা বলা হয়েছে।

২০২৫ সালের আগস্টে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এই পরিকল্পনার সাথে তিনি নিজেকে সম্পৃক্ত মনে করেন। তার ওই মন্তব্যে আরব দেশগুলো নিন্দা জানিয়েছিল।

সোমালিয়ার প্রেসিডেন্ট ইসরাইলকে ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, দেশটি আন্তর্জাতিক আইন মানে না। ডিসেম্বরে ইসরাইলের সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়ারও সমালোচনা করেন তিনি।

মোহামুদের ভাষ্য, ইসরাইল ছাড়া আর কোনো দেশ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি। এমনকি ওই অঞ্চলের বাসিন্দারাও সেখানে ইসরাইলি উপস্থিতির পুরোপুরি বিরোধী। সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে এবং তিন দশকেরও বেশি সময় ধরে নিজস্বভাবে শাসন ব্যবস্থা চালাচ্ছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

03 October 2026

সোমালিয়ায় কোনো অবস্থাতেই ইসরাইলি উপস্থিতি মেনে নেবে না : প্রেসিডেন্ট

www.uttorersongbad.com

সোমালিয়ায় কোনো অবস্থাতেই ইসরাইলি উপস্থিতি মেনে নেবে না : প্রেসিডেন্ট

আপডেট সময় : ০২:৪৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬