ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

পঞ্চগড়ে পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বর্ষন রায়, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
  • আপডেট সময় : ১১:৩৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বহুবাঁধ এফসিডিআই প্রকল্পের সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলোয়াখোয়া উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘পানি ব্যবস্থাপনা সংগঠনগুলোকে শিখন, প্রকল্প পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে পানি উন্নয়ন বোর্ড।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর আশুতোষ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাজু আহমেদ এবং আটোয়ারী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অর্জুন রায়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিউল বারী।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে বহুবাঁধ প্রকল্পের ৬০ জন সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা দলের সদস্য অংশ নিয়েছেন। প্রশিক্ষণে সেচ ব্যবস্থাপনা, প্রকল্পের সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে।

এ সময় অংশগ্রহণকারী কৃষকরা প্রকল্পের সেচ ব্যবস্থাপনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বহুবাঁধ প্রকল্পের আধুনিকায়ন ও কার্যকারিতা বাড়াতে বিভিন্ন পরামর্শ দেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :
29 September 2026

পঞ্চগড়ে পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

www.uttorersongbad.com

পঞ্চগড়ে পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ১১:৩৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬