ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

পাঠ্যবই ছাপার গুণগত মান দেখতে মধ্যরাতে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রী

উত্তরের সংবাদ অনলাইন:
  • আপডেট সময় : ০৫:০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

মধ্যরাতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী। সংগৃহীত

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে মধ্যরাতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

গতকাল সোমবার রাত ১২টার পর পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিত এসব ছাপাখানাগুলোতে পরিদর্শনে যান।

প্রেসগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফাইজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স এবং ন্যাশনাল প্রিন্টার্স।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী প্রেসে চলমান পাঠ্যবই মুদ্রণ কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি কাগজ ও কালির গুণগত মান, বাঁধাইয়ের সূক্ষ্মতা এবং ছাপাখানার কাজের অগ্রগতির প্রতিটি ধাপ খুঁটিয়ে দেখেন। এ সময় তিনি পাঠ্যবই ছাপার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

পরিদর্শনে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সূত্র : বাসস

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

28 September 2026

পাঠ্যবই ছাপার গুণগত মান দেখতে মধ্যরাতে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রী

www.uttorersongbad.com

পাঠ্যবই ছাপার গুণগত মান দেখতে মধ্যরাতে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬