ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

আপন জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্র ‘আপন ওয়েডিং মুনসুন’

বিনোদন ডেক্স:
  • আপডেট সময় : ০২:৫১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

বিয়ের মৌসুমকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের নতুন প্রচারাভিযান ‘আপন ওয়েডিং মুনসুন’। এ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ বিষয়ভিত্তিক বিজ্ঞাপনচিত্র। ডট থ্রি প্রোডাকশন লিমিটেডের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটির পরিচালনা করেছেন নির্মাতা মেহেদি হাছিব। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী ও মডেল রাজ মানিয়া।

বিয়ের উৎসবের আবহ, বিশেষ জিঙ্গেল ও নৃত্যনির্দেশনার সমন্বয়ে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এর নাচের অংশকে ঘিরে দর্শকদের সম্পৃক্ত করতে আয়োজন করা হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন—ড্যান্স চ্যালেঞ্জ’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চ্যালেঞ্জে অংশ নিতে বিজ্ঞাপনে প্রদর্শিত নাচ অনুসরণ করে নিজেদের পরিবেশনার ভিডিও ধারণ করে ফেসবুক, টিকটক অথবা ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। ভিডিও পোস্টে আপন জুয়েলার্সকে ট্যাগ করতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০ জন নৃত্যশিল্পীর জন্য থাকবে আপন জুয়েলার্সের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার।

নির্মাতা হিসেবে কাজের পাশাপাশি প্রাণীকল্যাণ ও পরিবেশ নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন মেহেদি হাছিব। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্যসচিব হিসেবে প্রাণীকল্যাণ, প্রাণ-প্রকৃতি ও জলবায়ু সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন।

‘আপন ওয়েডিং মুনসুন’ ক্যাম্পেইনটি এবারের বিয়ের মৌসুমে দর্শকদের অংশগ্রহণের সুযোগ রেখে নতুন ধরনের একটি আয়োজন হিসেবে সামনে এসেছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

26 September 2026

আপন জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্র ‘আপন ওয়েডিং মুনসুন’

www.uttorersongbad.com

আপন জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্র ‘আপন ওয়েডিং মুনসুন’

আপডেট সময় : ০২:৫১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬