কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকায় নির্মাণ হবে টেকসই বেড়িবাঁধ- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- আপডেট সময় : ০২:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে আধুনিক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার পোল্ডার-৭১-এর রোমাইপাড়া এলাকায় প্রস্তাবিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের স্থান পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, কুতুবদিয়ার উপকূলীয় মানুষের জানমাল, বসতভিটা ও কৃষিজমি রক্ষায় ধাপে ধাপে আধুনিক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে পোল্ডার-৭১ এলাকায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার ‘সুপার ডাইক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে জলোচ্ছ্বাস, জোয়ারের পানি ও উপকূলীয় ভাঙনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। এতে কুতুবদিয়ার বিস্তীর্ণ উপকূলীয় এলাকা সুরক্ষিত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও কৃষি ব্যবস্থা আরও নিরাপদ হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘদিনের বেড়িবাঁধ সমস্যার কথা শোনেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক, বর্তমান বেড়িবাঁধের অবস্থা এবং বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
এ সময় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ.কে.এম শাহাবুদ্দিন, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ চৌধুরী এবং সদস্য সচিব এমএ সালাম কুতুবীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কুতুবদিয়ার উপকূলজুড়ে প্রায় ৪১ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে পোল্ডার-৭১ এলাকায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার অংশে আধুনিক ‘সুপার ডাইক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে কুতুবদিয়ার উপকূলবাসী জলোচ্ছ্বাস, জোয়ারের পানি ও ভাঙন থেকে স্থায়ী সুরক্ষার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের সেই দাবি পূরণের পথ তৈরি হয়েছে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
প্রস্তাবিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের স্থান পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।