ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন, এক্সপ্রেসওয়ে থেকে ককটেল নিক্ষেপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন লাগা এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর এলাকায় ওপর থেকে নিচের দিকে কয়েকটি ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অল্প সময়ের ব্যবধানে এ দুটি ঘটনা ঘটে।
এর আগে রাত ৯টা ২৬ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

তবে কীভাবে ট্রাকে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজগর হোসেন জানান, জব্দ করা গাড়িটি সরানোর সময় ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ওসি বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

এদিকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর এলাকায় ওপর থেকে নিচের দিকে কয়েকটি ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, এক্সপ্রেসওয়ের ওপর থেকে কে বা কারা নিচের দিকে ককটেলগুলো নিক্ষেপ করে।

স্থানীয়রা জানান, ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সড়কের ওপর ককটেলের খোসা পড়ে থাকতে দেখা যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

একই রাতে অল্প সময়ের ব্যবধানে থানার সামনে জব্দ করে রাখা ট্রাকে আগুন এবং এক্সপ্রেসওয়ে থেকে ককটেল নিক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, কিংবা কোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরই আগুন লাগা ও ককটেল নিক্ষেপের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

19 September 2026

কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন, এক্সপ্রেসওয়ে থেকে ককটেল নিক্ষেপের অভিযোগ

www.uttorersongbad.com

কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন, এক্সপ্রেসওয়ে থেকে ককটেল নিক্ষেপের অভিযোগ

আপডেট সময় : ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬