ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

তিতুমীরস্থ পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি, ইতিহাস গড়ে প্রথম নারী সভাপতি দেবীগঞ্জের অর্নি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সামাজিক ও কল্যাণমূলক সংগঠন ‘তিতুমীরস্থ পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দেবীগঞ্জের শিক্ষার্থী আফিয়া আবিদা অর্নি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মুশফিকুর রহমান মিরাজ।

গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর যৌথ স্বাক্ষরে ৪০ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে বিভিন্ন জেলার শিক্ষার্থীদের কল্যাণমূলক সংগঠনের নেতৃত্বে এবারই প্রথম কোনো নারী শিক্ষার্থী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর মাধ্যমে আফিয়া আবিদা অর্নি নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন অপূর্ব রায়। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আজাদ, মো. ওমর ফারুক শাহীন, মো. সোহেল ও নিলয় রায়।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আনতারা ফাহমিদা রিশা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিল হাসান, মো. তারেক হাসান, সাবিহা আল-হুমায়রা দোলা ও মো. মুনতাসির রহমান।

‎এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. জমির উদ্দিন এবং দপ্তর সম্পাদক পদে আল-শাহরিয়ার রাকিব দায়িত্ব পেয়েছেন।

কমিটি অনুমোদনকারী উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন মো. মাসুদ রানা রিয়াজ, আহসান হাবিব রুবেল, আনোয়ার হোসাইন রিপন, রাজীব ইসলাম, আবদুল্লাহ আল নোমান, কোরবান আলী, রতন ইসলাম ও মো. তৌফিক এলাহি।

‘তিতুমীরস্থ পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে পঞ্চগড়ের পাঁচ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, পঞ্চগড় থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো জরুরি প্রয়োজনে সহযোগিতা, শিক্ষা সহায়তা, আবাসনসংক্রান্ত সমস্যা সমাধানে সহায়তা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে তারা কাজ করবেন।

‎নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি তিতুমীর কলেজে অধ্যয়নরত পঞ্চগড়ের শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

18 September 2026

তিতুমীরস্থ পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি, ইতিহাস গড়ে প্রথম নারী সভাপতি দেবীগঞ্জের অর্নি

www.uttorersongbad.com

তিতুমীরস্থ পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি, ইতিহাস গড়ে প্রথম নারী সভাপতি দেবীগঞ্জের অর্নি

আপডেট সময় : ০৯:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬