ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দেবীগঞ্জে বিএনপির দুই নেতার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, মানববন্ধন ‎

দেবীগঞ্জ(পঞ্চগড়) সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৩:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

0-0x0-0-0#

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির দুই নেতার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণ ও দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
‎
‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ১০ নং চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের ডাডুয়ার হাট বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সামা খন্দকার এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।

0-0x0-0-0#

‎
‎মানববন্ধনে আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অভিযুক্ত দুই নেতা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন। এ ছাড়া দলীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করারও অভিযোগ করা হয়।
‎
‎বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
‎
‎মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সহ-সভাপতি হনুফা বেগম, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. লাল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কাদের জিলানী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, আশিকসহ ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় বাজারের সাধারণ মানুষ।
‎
‎এ সময় মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন।
‎
‎তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সামা খন্দকার ও সাধারণ সম্পাদক জয়নুল আবেদীনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

18 September 2026

দেবীগঞ্জে বিএনপির দুই নেতার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, মানববন্ধন ‎

www.uttorersongbad.com

দেবীগঞ্জে বিএনপির দুই নেতার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, মানববন্ধন ‎

আপডেট সময় : ০৩:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬