ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর সন্তানসহ দেশে ফিরল কিশোরী

ডিজিটাল ডেক্স
  • আপডেট সময় : ০৬:২২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের শিকার হয়ে ভারতে আটক থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১৮ বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে এক বছর আগে মাত্র ১৩ বছর বয়সে ভারতে পাড়ি জমানো এক কিশোরীও রয়েছে। সে এবার এক বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, দেশে ফেরত আসা ১৮ জনের মধ্যে ১৬ জন শিশু ও কিশোর-কিশোরী এবং দুজন প্রাপ্তবয়স্ক। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মানবিক সহায়তা ও পারিবারিক পুনর্বাসনের জন্য তাদের বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর জিম্মায় দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা ও পুলিশ সূত্রে জানা যায়, সন্তানসহ দেশে ফেরা ওই কিশোরীর বাড়ি খুলনায়। মাত্র ১৩ বছর বয়সে প্রেমের সম্পর্কের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। পরে সামাজিক চাপ ও লোকলজ্জার ভয়ে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যায়।
ভারতে যাওয়ার কিছুদিন পর সে একটি পুত্রসন্তানের জন্ম দেয়। এরপর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। প্রায় এক বছর কারাভোগের পর স্থানীয় একটি মানবাধিকার সংস্থার সহায়তায় সন্তানসহ তাকে কলকাতার একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। পরে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
ফেরত আসা শিশুদের পারিবারিক জটিলতার বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ফেরত আসা শিশুদের অনেকের মা-বাবা বর্তমানে ভারতের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। আবার কারও মা-বাবা ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেও সন্তানরা কলকাতার বিভিন্ন শেল্টার হোমে আটকা ছিল। সমন্বিত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ডেপুটি কান্ট্রি ম্যানেজার এ বি এম মুহিত হোসেন জানান, ফেরত আসা নারী ও শিশুদের সংস্থার বেনাপোলের নিজস্ব আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাদের প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর দ্রুত তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

17 September 2026

১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর সন্তানসহ দেশে ফিরল কিশোরী

www.uttorersongbad.com

১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর সন্তানসহ দেশে ফিরল কিশোরী

আপডেট সময় : ০৬:২২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬