ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দেবীগঞ্জে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সারাদেশে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরই অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ফগার মেশিন দিয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচির আগে কলেজের সাধারণ শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতার করিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন এবং উপজেলা ছাত্রদলের সদস্য শোভন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা ছাত্রদলের সদস্যসচিব তুহিন বসুনিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন পাটোয়ারী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালিদ মাহমুদ সৈকত। এছাড়া ছাত্রদল নেতা মিজান সরকার, লিনহাজ, নাহিদ, সোয়াইফ, খাদিমুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৩ ও ১৪ সেপ্টেম্বর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ছাত্রদল নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধনই যথেষ্ট নয়; জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাও জরুরি। এ লক্ষ্যেই সারাদেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতার করিম ছাত্রদলের নেতাকর্মীদের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

14 September 2026

দেবীগঞ্জে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

www.uttorersongbad.com

দেবীগঞ্জে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৫:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬