ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ওয়ালটন প্লাজা সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৩ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড় জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে নেতাকর্মীদের একাংশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সভাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে মন্ত্রী ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে সভায় সৃষ্ট ওই উত্তেজনার জেরে দিনভর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যে সভার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
‎পরে রাত ৯টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ওয়ালটন প্লাজা সংলগ্ন এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তা দফায় দফায় হামলা ও সংঘর্ষে রূপ নেয়। কয়েক ঘণ্টা ধরে চলা এ ঘটনায় রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন নেতাকর্মী ও সমর্থক আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
‎পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ জানান, সংঘর্ষের ঘটনায় রাতে ১১ জন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নেন। তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে।

‎এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমি ইমতিয়াজ বলেন, বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ পুলিশের কাছে লিখিত অভিযোগ দেয়নি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

13 September 2026

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

www.uttorersongbad.com

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

আপডেট সময় : ০৫:৩৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬