ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে মায়ের অনুপস্থিতির সুযোগে ৪১ দিন বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পূর্বপরিচিত এক নারীর বিরুদ্ধে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে নোয়াখালীর সুবর্ণচর থেকে তাকে উদ্ধার করেছে কর্ণফুলী থানা-পুলিশ। তবে পুলিশের অভিযান টের পেয়ে অভিযুক্ত নারী পালিয়ে যাওয়ায় এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গত ‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর থেকে শিশুটিকে উদ্ধার করে কর্ণফুলী থানায় নিয়ে আসে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

‎পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কর্ণফুলী থানার একটি বাসা থেকে ৪১ দিন বয়সী শিশুটিকে নিয়ে বেরিয়ে যান ওই নারী। তিনি একই ভবনের ভাড়াটিয়া এবং পরিবারের পূর্বপরিচিত হওয়ায় ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন।

‎ঘটনার সময় শিশুটির মা তাঁর অপর দুই সন্তানকে ওই নারীর কাছে রেখে কিছুক্ষণের জন্য বাজারে যান। বাজার থেকে ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ওই নারী শিশুটিকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছেন।

‎এরপর পরিবারের পক্ষ থেকে বিষয়টি কর্ণফুলী থানা-পুলিশকে জানানো হয়। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নারীর সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করে। একপর্যায়ে নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নারী সেখান থেকে পালিয়ে যান।

‎কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে সুবর্ণচর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার সঙ্গে জড়িত নারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

12 September 2026

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধার

www.uttorersongbad.com

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬