দেবীগঞ্জে টাপেন্টাডলসহ পলাতক আসামি আটক
- আপডেট সময় : ০১:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ রয়নুল হক রুনু (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, আটকের সময় তার কাছ থেকে ২১টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দেবীগঞ্জ পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রয়নুল হক রুনু দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে দেবীগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। দেবীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে রুনুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, রয়নুল হক রুনু এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।
আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দেবীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















