ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

চীনা, দুবাই ও সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

0-0x0-0-0#

 দেবীগঞ্জে সরকারি উদ্যোগে সোলার প্রকল্প স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে চীন, দুবাই ও সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীদের নিয়ে দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ও পঞ্চগড় চিনিকলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে  দেবীগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আজাদ বলেন, দেবীগঞ্জে  দ্বিতীয় পর্যায়ে সরকারি উদ্যোগে সোলার প্রকল্প স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অঞ্চলের জন্য সোলার প্রকল্প অত্যন্ত উপযোগী। প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

তিনি বলেন, সোলার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে এবং এলাকার বেকারত্ব কমবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনীতে সরকারি সোলার পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন। এর ধারাবাহিকতায় দেশের অন্যান্য এলাকায়ও সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেবীগঞ্জের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এ এলাকায় বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন গড়ে তোলা এবং এলাকাটিকে সবুজায়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় দ্রুত সোলার প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এতে গ্রাম পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প।

বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় জনগণকে কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে। এতে এলাকার বেকারত্ব কমার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে। এ সময় বিগত সরকারের সময়ে বিদ্যুৎ খাতে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির কারণে দেশের সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সরকার বিদ্যুৎ সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর উদ্যোগ নিচ্ছে। অন্যদিকে, চীনের জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন শেষে বলেন, এখানকার জমি প্রাকৃতিকভাবে ভালো এবং বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। তারা নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করবেন এবং সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

পরিদর্শনকালে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহাবুব হোসেন, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, চীনের জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

12 September 2026

চীনা, দুবাই ও সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

www.uttorersongbad.com

চীনা, দুবাই ও সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ১০:৫৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬