সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলেফা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাহার সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেফা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। তিনি গৃহিণী ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির ভেতরে টিউবওয়েলের পাশে বৈদ্যুতিক মোটর চালু করে পানি তোলার জন্য সুইচ দিতে যান আলেফা বেগম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে বিষয়টি পরিদর্শন করে। দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রবীর



















