ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৩২ গ্রামে মাইকিং, উৎসবমুখর পরিবেশে নতুনকুঁড়ির খেলোয়াড় বাছাই Logo ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু জাতীয় ফার্নিচার মেলা Logo মাদক সেবনের অভিযোগে ৮৫ জনের সাজা, উঠছে নানা প্রশ্ন Logo শাহজালালের এয়ারসাইডে নজরদারির বাইরে শত শত যানবাহন Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা

৩২ গ্রামে মাইকিং, উৎসবমুখর পরিবেশে নতুনকুঁড়ির খেলোয়াড় বাছাই

পঞ্চগড় সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৯:২৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

 শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করতে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ৩২টি গ্রামে মাইকিং করা হয়েছে। প্রথম দিনের বাছাইয়ে খেলোয়াড়দের উপস্থিতি কম হওয়ায় প্রচারণার উদ্যোগ নেন আয়োজকেরা। এরপর ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে বুধবার (২৮ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নতুনকুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই কার্যক্রম।

বুধবার সকালে ইউনিয়নের গলেহা উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাছাই কমিটির সভাপতি মো. তোফায়েল প্রধান। এ সময় মাঠজুড়ে শিশু-কিশোরদের উপস্থিতি ও খেলাধুলাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বাছাই কমিটি সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর বাছাই কার্যক্রম শুরু হলে ১০টি ইভেন্টে আশানুরূপ খেলোয়াড়ের উপস্থিতি পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ইউনিয়নের ৩২টি গ্রামে মাইকিং করে পরদিন সকাল ৯টায় আবেদনকারী খেলোয়াড়দের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

গলেহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনার রহমান।

নতুনকুঁড়ি স্পোর্টসে শিশু-কিশোরদের অংশগ্রহণের জন্য রয়েছে ১০টি ইভেন্ট। এগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। এসব ইভেন্টে বাছাইয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের ক্রীড়াদক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

বাছাই কমিটির দলনেতা, নাট্যকার ও শিশু সংগঠক অধ্যাপক মো. আব্দুর রহিম বলেন, শিশু-কিশোরদের অনুপ্রাণিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সরকারের লক্ষ্য বাস্তবায়নে আমরা বাছাই কার্যক্রমটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করেছি। এ কাজে কমিটির সভাপতি চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান ও সদস্যসচিব প্রধান শিক্ষক মো. জাকারিয়ার উৎসাহ-উদ্দীপনা ছিল প্রশংসনীয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ১০টি ইভেন্টে বাছাই কার্যক্রম আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে। এ ইউনিয়নে মোট ১৭৬ জন খেলোয়াড় বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

28 October 2026

৩২ গ্রামে মাইকিং, উৎসবমুখর পরিবেশে নতুনকুঁড়ির খেলোয়াড় বাছাই

www.uttorersongbad.com

৩২ গ্রামে মাইকিং, উৎসবমুখর পরিবেশে নতুনকুঁড়ির খেলোয়াড় বাছাই

আপডেট সময় : ০৯:২৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬