ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান। গ্রুপ পর্বের দাপট ফাইনালেও ধরে রেখে হেসেখেলেই তারা জিতে নিয়েছে শিরোপা। জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল আফগানরা।

শুক্রবার (২৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আফগান বোলারদের চাপে পড়ে জিম্বাবুয়ে। ৪৩.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয় তারা। জবাবে ৩৪.৩ ওভারেই লক্ষ্য পেরিয়ে যায় আফগানিস্তান।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ২৬ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্লের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। দুইজন মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ৬০ রান। বার্ল ৩১ রানে ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ১৩৭ রানে নবম উইকেট হিসেবে রাজা ফিরলে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। আউট হওয়ার আগে দলকে একাই টানেন অধিনায়ক, ৮৩ বল থেকে ৬৮ রান করেন তিনি।

এরপর শেষ উইকেটে ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা ৩২ রান যোগ করলেও ১৬৯ রানেই থামে জিম্বাবুয়ের দৌড়। বল হাতে রশিদ খান ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন। মোহাম্মদ নবী, ফজলহক ফারুকি ও বিলাল সামি নেন দুইটি করে উইকেট।

১৭০ রানের লক্ষ্য আফগানিস্তানের জন্য বড় কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়নি। রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬৮ রানের উদ্বোধনী জুটি গড়েন। গুরবাজ ৩১ বলে ৩৬ রানে ফিরলে ভাঙে জুটি।

তিনে নেমে সেদিকুল্লাহ আতাল অবশ্য ফেরেন মাত্র ৬ রানে। তবুও ম্যাচের নিয়ন্ত্রণ আফগানদের হাতেই ছিল। ইবরাহিম জাদরান এরপর রহমত শাহকে সাথে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন ৮২ রান।

রহমত ৬৩ বলে ৪৩ রান করে ফিরলেও জাদরান ছিলেন অবিচল। ৯৬ বলে ৭০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ম্যাচসেরাও হয়েছেন তিনি। হাশমতউল্লাহ শহিদি ৭ রানে অপরাজিত ছিলেন।

উল্লেখ্য, গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও বাংলাদেশ—দুই দলকেই হারিয়েছিল আফগানিস্তান। বাংলাদেশকে তারা হারিয়েছিল ৭ উইকেটে, আর জিম্বাবুয়েকে ১৫৮ রানে। ফাইনালেও জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে অপরাজিত থেকেই সিরিজ শেষ করল তারা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

23 October 2026

ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

www.uttorersongbad.com

ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান

আপডেট সময় : ০৩:০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬