ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:২৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মসজিদে এশার ফরজ নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মো. আফসার আলী (৭০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের পঞ্চায়েত পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আফসার আলী একই এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে। তিনি পঞ্চায়েত পাড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন ও ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাবেক বায়তুল মাল সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে সাইকেল নিয়ে এশার নামাজ আদায় করতে মসজিদে যান আফসার আলী। এশার ফরজ নামাজের তৃতীয় রাকাতে সিজদারত অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে মুসল্লিরা তাকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ বেলাল হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কর্মী ও ইউনিট বায়তুল মাল সম্পাদক মোঃ আফসার আলীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি যে অবস্থায় ইন্তেকাল করেছেন, তা প্রমাণ করে তিনি আল্লাহর একজন খাঁটি গোলাম ও একনিষ্ঠ ধর্মপ্রাণ বান্দা ছিলেন।

তিনি আরও বলেন, ব্যক্তিজীবনে তিনি ছিলেন নম্র, ভদ্র ও অমায়িক ব্যবহারের অধিকারী। পাশাপাশি সাংগঠনিক জীবনেও ছিলেন অনুগত ও একনিষ্ঠ কর্মী। মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাত কামনা করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উত্তম ধৈর্য ধারণের জন্য দোয়া করছি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

20 October 2026

মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু

www.uttorersongbad.com

মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু

আপডেট সময় : ০৮:২৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬