ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

কারাগার এড়াতে যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু : আরাগচি

অনলাইন ডেক্স:
  • আপডেট সময় : ০২:৫৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

                                                 আব্বাস আরাগচি। সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কারাদণ্ড এড়াতে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্র করছেন। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে নতুন কোনো সামরিক অভিযানে না জড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু সোমবার (১৯ অক্টোবর) জানায়, রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় আরাগচি এই অভিযোগ তোলেন। এতে তিনি বলেন, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও জেল এড়ানোর ধান্ধায় নেতানিয়াহু ইসরাইল কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিণতি নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না।

আরাগচি লেখেন, ‘গতবার আপনারা “কাজ শেষ” করতে চেয়েছিলেন, কিন্তু ইরান আরো শক্তিশালী হয়ে উঠেছে। আবারো ভাগ্য পরীক্ষা করতে চান? আসুন, স্বাগত। তবে মনে রাখবেন—আমাদেরও কিছু হিসাব চুকানো বাকি আছে।’

ইসরাইলে আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে রোববার ট্রাম্পের দেয়া এক বক্তব্যের পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই প্রতিক্রিয়া এলো। ট্রাম্প ইসরাইলি নির্বাচনে নেতানিয়াহুর প্রতি সরাসরি সমর্থন জানিয়ে বলেন, তেহরানকে দমনে তাদের যৌথ প্রচেষ্টা সফল হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইসরাইলিরা নেতানিয়াহু ছাড়া অন্য কাউকে নির্বাচিত করলে ইরান সামলানোর পুরো দায়িত্ব ওয়াশিংটনকেই নিতে হবে।

নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসরাইলের নেতৃত্বে ভুল কেউ এলে—বিবি ছাড়া যে কেউই হোক না কেন—যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়ে এই কাজ নিজের হাতে নিতে হবে; যদিও আমি তা চাই না।’

২০২২ সালের শেষভাগ থেকে ইসরাইলের চরমপন্থী জোট সরকারের নেতৃত্বে রয়েছেন নেতানিয়াহু। নিজ দেশে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে, যেখানে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। এছাড়া গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতেও তিনি পরোয়ানাভুক্ত। এ পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে তাকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে দেশটির বিরোধী দলগুলো।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল, যার জবাবে পাল্টা আঘাত হানে তেহরান। এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে একটি খসড়া সমঝোতা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় অঞ্চলটিতে পুনরায় সংঘাত শুরু হয়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

18 October 2026

কারাগার এড়াতে যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু : আরাগচি

www.uttorersongbad.com

কারাগার এড়াতে যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু : আরাগচি

আপডেট সময় : ০২:৫৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬