দেবীগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ১০:১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
দেবীগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল থেকে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিশু-কিশোররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় হামদ-নাত, কিরাত, আজান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই দিন দুপুর ২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ কেজি স্কুলের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু।
দেবীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





















