ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

দূর্গা পুজায় ২৪ ঘন্টা সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে বিএনপির নেতাকর্মীরা: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ 

বর্ষণ রায়, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টায় দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক হরিশ চন্দ্র রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল দে সরকার, সাধারণ সম্পাদক কমল চন্দ্র রায় এবং পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষণ রায়সহ উপজেলার ১১৭টি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, গতবারের মতো এবারও প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে উপজেলার ১১৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে মোট ৭০ দশমিক ২ মেট্রিক টন জিআর চালের ডিও বিতরণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপের জন্য বরাদ্দ দেওয়া হয় ৬০০ কেজি করে চাল।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

09 October 2026

দূর্গা পুজায় ২৪ ঘন্টা সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে বিএনপির নেতাকর্মীরা: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ 

www.uttorersongbad.com

দূর্গা পুজায় ২৪ ঘন্টা সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে বিএনপির নেতাকর্মীরা: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ 

আপডেট সময় : ১১:৫০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬