দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা
- আপডেট সময় : ১১:১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ অক্টোবর) শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. তোয়াবুরর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, দেবীগঞ্জ, পঞ্চগড়ের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো.মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এ ছাড়া দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পঞ্চগড় জেলা শাখার নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন সংগঠনের দেবীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. নূরে আলম টুটুল।
সমাবেশে শিক্ষক কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় তাঁদের পেশাগত বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।
পরে শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে প্রধান অতিথি আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।





















