ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অর্থাভাবে থমকে যাওয়ার পথে শুভর পড়াশোনা, সহায়তায় এবিজি ফাউন্ডেশন Logo দেবীগঞ্জে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের অভিযোগ  Logo বিদেশে পড়াশোনার সুযোগ জানতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা Logo অটিজমে অবদান থেকে সম্মানসূচক ডক্টরেট, আন্তর্জাতিক দুই স্বীকৃতি ইয়াশা সোবহানের Logo বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতির মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ Logo এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনে সাবেক তারকা ক্রিকেটাররা Logo ইউরোপে পোশাকের বাজারে মন্দাভাব, উদ্বেগে বাংলাদেশের রপ্তানিকারকরা Logo ৩০ লাখ টাকার প্রাইজমানি, আজ শুরু মাঠের লড়াই Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা আরও বিস্তারের প্রত্যাশা Logo এবিজি ইউনিভার্সিটি কাপের ক্রিকেট ও ফুটবল ম্যাচের সময়সূচি একনজরে

মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

কুমিল্লার লালমাই উপজেলার মিশন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্যতিক্রমধর্মী কথা দিলাম মা অনুষ্ঠানে মায়েদের অংশগ্রহণে শিক্ষার্থীরা মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে শপথ গ্রহণ করেছে।

স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান ডাঃ কাজী মোঃ বাকের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. হাবিবুর রহমান স্বপন, সিনিয়র সাংবাদিক প্রদীপ মজুমদার, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, সদস্য সাইফুল, আশিক ও ইফতি ।

অনুষ্ঠানে চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে শপথ পাঠ করান কাওসার আলম সোহেল। এ সময় শিক্ষার্থীরা নিজেদের মায়ের হাতে হাত রেখে কখনো কিশোর অপরাধে জড়াবে না বলে অঙ্গীকার করেন।

লাল সবুজ উন্নয়ন সংঘ জানায়, সংগঠনটি দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনের সদস্যরা প্রতি মাসে এক দিনের টিফিনের টাকা সঞ্চয় করে গত ১৫ বছরে সারা দেশে ৪৬ লাখের বেশি শিক্ষার্থীকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করেছেন। মঙ্গলবারের আয়োজন ছিল সংগঠনটির ১,৯৫৩ তম সচেতনতামূলক কর্মসূচি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

29 September 2026

মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ

www.uttorersongbad.com

মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ

আপডেট সময় : ১১:০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬